The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় খাদেমের লাথিতে পরিচ্ছন্নকর্মী নিহত(ভিডিও)

জুটন বণিক :: ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া খড়মপুর মাজারে খাদেমের হাতে রাবিয়া খাতুন (৭০) নামে এক পরিচ্ছন্নকর্মী নিহত হয়েছেন।

রোববার দুপুরে আখাউড়া খরমপুর মাজারের প্রধান ফটকের সামনে এই ঘটনাটি ঘটে। নিহত রাবিয়া খাতুন ভবঘুরে ছিল বলে তার পরিচয়পত্রে জানা যায়। রাবিয়া মাজারেই পরিচ্ছন্নতাকর্মী হিসেবে কাজ করতেন। এই ঘটনায় রিংকু খাদেমকে এলাকাবাসী আটক করে পুলিশে সোপর্দ করেছেন। রিংকু উপজেলার খড়মপুর পশ্চিম পাড়া এলাকার নূরুল ইসলাম খাদেমের ছেলে।

আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোশারফ হোসেন তরফদার ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, রাবিয়া প্রায় ৩০ থেকে ৪০ বছর যাবত এই মাজারে কাজ করতেন এবং মাজারেই থাকতেন। রোববার দুপুরের দিকে রাবিয়া মাজারের প্রধান ফটকের কাছে কাজ করছিল।এসময় রিংকু খাদেম রাবিয়াকে বেধড়ক পেটায়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। এলাকাবাসীর সহযোগীতায় রিংকু খাদেমকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে হত্যা মামলা দায়ের করা হয়েছে।

ওসি আরো জানান, নিহতের মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

Exit mobile version