The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া সীমান্তে কিশোরের লাশ, উদ্ধারে বিজিবি-বিএসএফের যোগাযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে কাঁটাতারের বেড়ার পাশে এক কিশোরের লাশ পড়ে থাকার খবর পাওয়া গেছে। লাশটি বাংলাদেশ-ভারত সীমান্তের এমন একটি স্থানে রয়েছে, যেখান থেকে সেটি উদ্ধারে বিজিবি ও বিএসএফের মধ্যে যোগাযোগ চলছে।
শনিবার (১৯ সেপ্টেম্বর) রাতে উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর সীমান্তের ভারতীয় অংশের লংকা মোড়া এলাকায় মরদেহটি দেখতে পায় বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
বিজিবির ফকিরমুড়া ক্যাম্পের কমান্ডার নিরাময় চাকমা জানান, সীমান্তের কাঁটাতারের পাশে একটি লাশ পড়ে থাকার খবর তারাও পেয়েছেন। রাত হওয়ায় লাশটি শনাক্ত ও উদ্ধারের বিষয়ে
বিএসএফের সঙ্গে যোগাযোগের চেষ্টা চলছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, আখাউড়া-ত্রিপুরা সীমান্তের ২০২২-৯এস সীমান্ত পিলারের কাছে কাঁটাতারের বেড়ার পাশে কিশোরের লাশটি পড়ে থাকতে দেখা যায়। বিষয়টি বিএসএফের নজরে আসার পর লাশ উদ্ধারের জন্য দুই দেশের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে বৈঠকের চেষ্টা চলছে।
২৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জাব্বার আহমেদ জানিয়েছেন, লাশটি কীভাবে সেখানে পৌঁছেছে এবং কিশোরটির মৃত্যুর কারণ কী, তা তাৎক্ষণিকভাবে নিশ্চিত হওয়া যায়নি। বিজিবি-বিএসএফের মধ্যে যোগাযোগ ও সমন্বয়ের মাধ্যমে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।
ঘটনাটি জানাজানি হওয়ার পর সীমান্তবর্তী এলাকায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
এদিকে আখাউড়া উপজেলার আব্দুল্লাহপুর পূর্বপাড়ার বাসিন্দা মালু মিয়া (৪০) জানিয়েছেন, তার ছেলে শাকিল (১৪) গত বুধবার রাত থেকে নিখোঁজ রয়েছে। সীমান্তে পড়ে থাকা লাশটি তার ছেলে শাকিলের হতে পারে বলে আশঙ্কা করছেন তিনি।
Exit mobile version