The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ মানিক মিয়ার শাশুড়ির মৃত্যুতে গভীর শোক প্রকাশ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া প্রেস ক্লাবের সভাপতি দৈনিক সংবাদ প্রতিনিধি মোহাম্মদ মানিক মিয়ার শাশুড়ি ও নতুনামাত্রা সাংস্কৃতিক সংগঠনের যুগ্ম আহবায়ক দৈনিক ইত্তেফাক মাল্টিমিডিয়ার প্রতিনিধি মোহাম্মদ সাব্বির- এর মাতামহীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে নতুনমাত্রা সাংস্কৃতিক সংগঠন।

গত শুক্রবার রাতে কসবার চারগাছ গ্রামের সন্তান এবং শহরের পাইকপাড়ার মালেক খায়ের প্লাজার সত্বাধিকারী সোনালী ব্যাংকের অবঃ ম্যানেজার মরহুম আবুল খায়ের ভুইয়ার স্ত্রী হোসনে আরা বেগম রোগাক্রান্ত হয়ে শহরের পাইকপাড়ার একটি ক্লিনিকে ইন্তেকাল করেন ( ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)। মৃত্যুকালে তিনি ৫ পুত্র ৫ মেয়ে সহ অসংখ্য আত্মীয় স্বজন গুণগ্রাহী রেখে গেছেন। তিনি সাবেক কসবা উপজেলা চেয়ারম্যান সহিদুল ইসলামের বোন। আজ শনিবার বাদ জোহর টেংকের পাড় ঈদগাহ মাঠে মরহুমার নামাজে জানাজা শেষে শেরপুর গোরস্তানে দাফন করা হয়।

এদিকে নতুনমাত্রা সাংস্কৃতিক কেন্দ্রের প্রতিষ্ঠাতা আল আমীন শাহীন , আহবায়ক সৈয়দ মোঃ মারুফ, যুগ্ম আহবায়ক পাবলো চৌধুরী, সদস্য সচিব নুসরাত জাহান জেরিন, যুগ্ম সদস্য সচিব হাবিবুল হক রাজ্জি সদস্য শ্যামল আহমেদ, দ্বীপ হাসনাত এক বিবৃতিতে হোসনে আরা বেগমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানান। মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version