The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়া পৌর নির্বাচনে ৩৩ জনের মনোনয়নপত্র সংগ্রহ

4013ডেস্ক ২৪::জেলার আখাউড়া পৌরসভা নির্বাচনে বিভিন্ন পদে প্রতিদ্বন্দ্বিতার জন্য ৩৩ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

বৃহস্পতিবার দিনব্যাপি প্রার্থীরা এসব মনোনয়নপত্র সংগ্রহ করেন।

এর মধ্যে মেয়র পদে উপজেলা আওয়ামী লীগ নেতা মো. মোবারক হোসেন রতন, বিএনপি নেতা মো. মন্তাজ মিয়া, মো. মশিউর রহমান বাবুল, মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। বাকিরা সংরক্ষিত ও সাধারণ আসনের জন্য মনোনয়নপত্র সংগ্রহ করেছেন।

জেলা নির্বাচন কর্মকর্তা মো. আলাউদ্দিন আল মামুন বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, ‘বৃহস্পতিবার বিকল ৫টা পর্যন্ত ৩৩ জন প্রার্থী নির্বাচন অফিস থেকে মনোনয়নপত্র বিতরণ করা হয়েছে।’

প্রসঙ্গত, আগামী ৩০ ডিসেম্বর আখাউড়া পৌরসভা নির্বাচন অনুষ্ঠিত হবে। আখাউড়া পৌরসভার মোট ভোটার সংখ্যা ২৪ হাজার ৭৪৬ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১২ হাজার ৩৭১ জন ও নারী ভোটার ১২ হাজার ৩৭৫ জন।

নির্বাচনে আওয়ামী লীগ থেকে ৬জন, বিএনপি থেকে ২ জনসহ বেশ কয়েকজন মেয়র প্রার্থী হিসেবে প্রচারণা চালিয়ে যাচ্ছেন। এছাড়া অর্ধ-শতাধিক সম্ভাব্য কাউন্সিলর প্রার্থীও প্রচারণা চালাচ্ছেন।

Exit mobile version