The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ার দুই উপসহকারী প্রকৌশলীকে স্ট্যান্ড রিলিজ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে কর্মরত দুই উপসহকারী প্রকৌশলীকে বদলি করা হয়েছে। তাঁরা হলেন তাহসিনুর রহমান ও ফারজানা আক্তার। আগামী ২ নভেম্বর থেকে তাঁদের বদলির আদেশ কার্যকর হবে।
স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আগারগাঁওয়ের সদর দপ্তর থেকে গত ২৮ অক্টোবর জারি করা পৃথক অফিস আদেশে তাঁদের বদলির বিষয়টি জানানো হয়। ২৯ অক্টোবর এ-সংক্রান্ত আদেশ পাওয়া যায়।
অফিস আদেশ অনুযায়ী, তাহসিনুর রহমানকে বগুড়ার মোকামতলা এবং ফারজানা আক্তারকে কুষ্টিয়ার দৌলতপুর উপজেলা প্রকৌশলীর কার্যালয়ে পদায়ন করা হয়েছে।
আদেশে বলা হয়েছে, বদলিকৃত কর্মস্থলে যোগদানের জন্য আগামী ২ নভেম্বর থেকে তাঁদের স্ট্যান্ড রিলিজ করা হলো। একই সঙ্গে নতুন কর্মস্থলে যোগদানের প্রয়োজনীয় ব্যবস্থা নিতে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া বদলি হওয়া কর্মকর্তাদের এলজিইডির পিএমআইএসের মাধ্যমে ছাড়পত্র গ্রহণ করে নতুন কর্মস্থলে যোগদান করতে হবে বলে অফিস আদেশে উল্লেখ করা হয়েছে।
Exit mobile version