The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ২০ ভরি স্বর্ণালংকারসহ যুবক আটক

আখাউড়ায় চোরাইকৃত ২০ ভরি স্বর্ণালংকারসহ মেহেদী হাসান (২৪) নামে এক যুবককে আটক করেছে পুলিশ। রোববার দুপুরে পৌর শহরের সড়ক বাজার থেকে তাকে আটক করা হয়। মেহেদী হাসান জেলার কসবা উপজেলার গোপীনথাপর এলাকার হিরণ মিয়ার ছেলে।

স্বর্ণালংকারগুলো গত ১৩ জুন রাতে পৌরশহরের দূর্গাপুরের টিপু মিয়ার বাড়ি থেকে চুরি হয়। আখাউড়া থানার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে। বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, টিপুর মিয়ার স্ত্রী শান্তা আক্তার ১৪ জুন সকালে আখাউড়া থানায় তার বাড়িতে চুরির বিষয়ে অভিযোগ দেয়।

এরই প্রেক্ষিতে আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন গোপন তথ্য পায় যে, এক ছেলে সড়ক বাজারের স্বর্নের দোকানে কিছু স্বর্ণ্ব বিক্রির জন্য ঘোরাফেরা করছে।

সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ নিয়ে অবস্থান নিয়ে ব্যাগসহ সন্দেহজভাবে মেহেদী হাসানকে আটক করা হয়। পরে ব্যাগ তল্লাশী করে স্বর্ণের চুরি, চেইন, টিকলী, কানের দুলসহ বিভিন্ন প্রকার স্বর্ণালঙ্কার উদ্ধার করে। যার পরিমাণ ২০ ভরি, ১৫ আনা ৩ রতি। এসময় নগত ১ হাজার ৮৫০ টাকা পাওয়া যায়।

আখাউড়া থানার অফিসার ইনচার্জ মো. ছমিউদ্দিন বলেন, ‘আটককৃত যুবককে জিজ্ঞাসাবাদ চলছে। তার সাথে আরও কেউ জড়িত আছে কিনা জিজ্ঞাসাবাদ করছি।’

Exit mobile version