The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে, ভারতীয় নাগরিকের কাছ থেকে শাড়ি-থ্রি-পিস জব্ধ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় শুল্ক ফাঁকির অভিযোগে এক ভারতীয় নাগরিকের কাছ থেকে বিপুল পরিমাণ ভারতীয় শাড়ি ও থ্রি পিস জব্ধ করেছে বিজিবি।

শনিবার সকালে স্থলবন্দর সংলগ্ন বিজিবি কোম্পানী সদরের জওয়ানরা তানভীর আহমেদ নামে ভারতীয় ওই নাগরিকের সঙ্গে থাকা কাপড়ের যথাযথ শুল্প রশিদ না থাকায় ৪৩ পিস শাড়ি ও ৮৪ পিস থ্রি-পিস জব্দ করে।

জানা গেছে, বন্দর সংশ্লিষ্ট একটি লাগেজ পার্টি দীর্ঘ দিন ধরে ভারতীয় নাগরিকদের মাধ্যমে ভারত থেকে বিপুল পরিমাণ কাপড়, কসমেটিক্সসহ বিভিন্ন পণ্য বাংলাদেশে নিয়ে আসে। পরে কৌশলে ওই পণ্যের কাষ্টম্স শুল্ক ফাঁকি দিয়ে ঢাকাসহ বিভিন্ন জায়গায় নিয়ে যায়। আমার শুল্ক বিভাগের কর্মকর্তাদের ম্যানেজ করে কম শুল্ক দিয়েও মালামাল নিয়ে যায়।

এতে রাজস্ব হারাচ্ছে সরকার। মাঝে মাঝে বিজিবির অভিযানে এসব পণ্য ধরা পড়ে। শনিবার সকালে ভারত থেকে আসা এক নাগরিক লাগেজ ভর্তি কাপড় নিয়ে অটোরিক্সা যোগে বন্দর অতিক্রম করে যাওয়ার সময় আটক করে বিজিবি। পরে শুল্ক রশিদের সাথে লাগেজের কাপড়ের পরিমাণের মিল না থাকায় সেগুলো জব্ধ করে বিজিবি।

আখাউড়া সদর বিজিবি কোম্পানী কমান্ডার সুবেদার নুরুল আমিন বলেন, বিজিবির টহল দলের সামনে দিয়ে যাওয়ার সময় সন্দেহ হলে এক যাত্রীর বহনকৃত মালামালের শুল্প রশিদ দেখতে চায় বিজিবি। কিন্তু রশিদের সাথে মালামালের মিল না থাকায় সেগুলো জব্ধ করা হয়েছে। পরে সিজার করে শুল্ক গুদামে জমা দেওয়া হবে।

Exit mobile version