The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় রেলওয়ের সিগন্যাল ক্যাবল কাটার যন্ত্রসহ যুবক গ্রেপ্তার

আখাউড়ায় রেলওয়ের সংকেত ক্যাবল কাটার যন্ত্রসহ মো. শিপন মিয়া (২২) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার গভীর রাতে তাকে গ্রেপ্তার করা হয়। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের পর আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।গ্রেপ্তার শিপন আশুগঞ্জ উপজেলার বড়তল্লা গ্রামের আজিজুল হকের ছেলে।
পুলিশের অভিযানে সে দৌঁড়ে পালানোর চেষ্টা করার সময় পড়ে গিয়ে আহত হয়। শিপনের বিরুদ্ধে আগেও একাধিক মামলা রয়েছে, যা বর্তমানে বিচারাধীন।
আখাউড়া রেলওয়ে থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম শফিকুল ইসলাম জানান, রাত তিনটার দিকে রেলওয়ে স্টেশন সংলগ্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় সিগন্যালের ক্যাবল কাটার যন্ত্রসহ তাকে আটক করা হয়। অভিযানের সময় শিপন পালানোর চেষ্টা করলেও ধাওয়া-পাল্টা ধাওয়ার এক পর্যায়ে পুলিশ তাকে ধরতে সক্ষম হয়।
Exit mobile version