The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় যুবলীগ নেতা গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় সন্ত্রাসবিরোধী আইনের মামলায় মো. রফিকুল ইসলাম সবুজ (৪৮) নামে এক যুবলীগ নেতাকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার (১৩ সেপ্টেম্বর) আখাউড়া থানা-পুলিশের একটি দল অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।
গ্রেপ্তার রফিকুল ইসলাম সবুজ উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের খাড়কোট গ্রামের মৃত আব্দুর রশিদের ছেলে। তিনি মনিয়ন্দ ইউনিয়ন আওয়ামী যুবলীগের আহ্বায়ক কমিটির সদস্য এবং ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক পদপ্রার্থী ছিলেন। পাশাপাশি তিনি মনিয়ন্দ ইউনিয়ন পরিষদের ৪ নম্বর ওয়ার্ডের নির্বাচিত সদস্য। বর্তমানে তিনি মোগড়া ইউনিয়নের মোগড়া বাজার এলাকায় বসবাস করেন।
পুলিশ সূত্রে জানা গেছে, রফিকুল ইসলাম সবুজের বিরুদ্ধে আখাউড়া থানায় ২০২৪ সালের ১৮ নভেম্বর দায়ের করা একটি মামলা রয়েছে। মামলা নম্বর ২০/২৩৯। সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী-২০১৩)-এর ৬, ৭ ও ১২ ধারায় মামলাটি করা হয়।
স্থানীয় সূত্রের দাবি, আওয়ামী লীগ সরকারের পতনের পর রফিকুল ইসলাম সবুজ প্রায় এক বছর আত্মগোপনে ছিলেন। তবে এ সময়ে তিনি ইউপি সদস্য হিসেবে নিয়মিত সম্মানী গ্রহণ করেছেন বলেও স্থানীয়দের দাবি রয়েছে। আওয়ামী লীগ সরকারের আমলে দলীয় বিভিন্ন কর্মসূচিতেও তিনি সক্রিয়ভাবে অংশ নিতেন বলে স্থানীয় সূত্রে জানা গেছে।
Exit mobile version