The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় মেয়াদোত্তীর্ণ কেমিক্যাল দিয়ে রোগীদের পরীক্ষা, দুই ক্লিনিককে অর্থদন্ড

আখাউড়ায় বিভিন্ন ক্লিনিক্যাল ল্যাবরেটরি ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান পরিচালনা করে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই ক্লিনিকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ থানা পুলিশের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করে।
আদালত সূত্রে জানা যায়, মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করায় উপজেলার পৌরশহরের রাধানগর এলাকার সেবা মেডিকেল সেন্টারকে ১০ হাজার টাকা ও ডক্টর’স মেডিকেয়ার সেন্টারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ সময় বেশ কয়েকটি প্রতিষ্ঠানকে সর্তক করা হয়েছে।
অভিযানের বিষয়ে নিশ্চিত করে সহকারী কমিশনার (ভূমি) মোহাম্মদ কফিল উদ্দিন মাহমুদ বলেন, দুটি প্রতিষ্ঠানকে মেয়াদ উত্তীর্ণ কেমিক্যাল ব্যবহার করার কারণে দুই প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। জনস্বার্থে আমাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
Exit mobile version