The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় প্রেমিকের সঙ্গে পালালো প্রবাসীর স্ত্রী, টাকা-স্বর্ণালংকার নেওয়ার অভিযোগ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় দুই নাবালিকা সন্তানকে বাড়িতে রেখে কথিত প্রেমিকের সঙ্গে এক গৃহবধূ পালিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। একই সঙ্গে প্রবাসী স্বামীর ঘর থেকে স্বর্ণালংকার ও নগদ টাকা নিয়ে যাওয়ার অভিযোগে ওই গৃহবধূর বিরুদ্ধে থানায় লিখিত অভিযোগ করা হয়েছে।
সোমবার (৩১ আগস্ট) বিকেলে সাংবাদিকদের কাছে এসব অভিযোগের কথা জানান গৃহবধূর শ্বশুর ও প্রবাসী জাফর মিয়ার বাবা মো. বাবুল মিয়া। এর আগে গত বুধবার (২৬ আগস্ট) রাত সাড়ে ৯টার দিকে আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের আব্দুল্লাহপুর গ্রামে এ ঘটনা ঘটে বলে অভিযোগে উল্লেখ করা হয়েছে।
অভিযোগ সূত্রে জানা যায়, আব্দুল্লাহপুর গ্রামের মো. বাবুল মিয়ার ছেলে জাফর মিয়া দীর্ঘদিন ধরে জীবিকার প্রয়োজনে দুবাইয়ে অবস্থান করছেন। প্রায় ১২ বছর আগে সদর উপজেলার চিনাইর চাপুইর গ্রামের বাদশা মিয়ার মেয়ে মোছা. হামিদা আক্তার (৩০)-এর সঙ্গে তার বিয়ে হয়। তাদের সংসারে দুই সন্তান রয়েছে।
অভিযোগে বলা হয়, জাফর মিয়া প্রবাসে থাকার সুযোগে হামিদা আক্তার একই এলাকার মো. দিপু চৌধুরী (২২)-এর সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়েন। গত ২৬ আগস্ট রাতে হামিদা আক্তার শ্বশুরবাড়ির একটি কাঠের শোকেস থেকে দুই ভরি ওজনের স্বর্ণালংকার, যার আনুমানিক মূল্য ৪ লাখ ৪০ হাজার টাকা, এবং জমি বন্ধকের জন্য রাখা নগদ ২ লাখ টাকা নিয়ে দুই সন্তানকে বাড়িতে রেখে দিপু চৌধুরীর সঙ্গে চলে যান বলে অভিযোগ করা হয়েছে।
অভিযোগকারী আরও বলেন, বাড়ি থেকে বের হওয়ার সময় স্থানীয় কয়েকজন তাকে বাধা দেওয়ার চেষ্টা করলে তিনি ভয়ভীতি ও হুমকি দেন। পরে তার মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও সেটি বন্ধ পাওয়া যায়।
ঘটনার পর বিষয়টি আত্মীয়স্বজন ও স্থানীয় সর্দারদের জানানো হয়। পরে হামিদা আক্তারের বিরুদ্ধে আখাউড়া থানায় লিখিত অভিযোগ করেন তার বাবা মো. বাবুল মিয়া।
স্থানীয় বাসিন্দা মনির হোসেন বলেন, “দুই সন্তানকে রেখে এভাবে চলে যাওয়ার বিষয়টি আমাদের কাছে খুবই দুঃখজনক। সন্তান দুটির ভবিষ্যৎ নিয়ে আমরা উদ্বিগ্ন।”
এ বিষয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলাম বলেন, “এ ঘটনায় একটি লিখিত অভিযোগ পাওয়া গেছে। অভিযোগটি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
Exit mobile version