The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় তিন চাইনিজ রেস্তোরাঁকে ৬৫ হাজার টাকা জরিমানা

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, পুরোনো খাবার মজুত এবং স্বাস্থ্যবিধি লঙ্ঘনের অভিযোগে তিনটি চাইনিজ রেস্তোরাঁকে মোট ৬৫ হাজার টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলার সড়ক বাজার ও বাইপাস সড়কে অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ। এ সময় ভোজন বাড়ি চাইনিজ রেস্টুরেন্টকে ৩০ হাজার টাকা, গ্র্যান্ড সুলতান চাইনিজ রেস্টুরেন্টকে ১৫ হাজার টাকা এবং গ্রিন চিলি চাইনিজ রেস্টুরেন্টকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, অভিযানের সময় রেস্তোরাঁগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ, ফ্রিজে অনিরাপদভাবে খাদ্য রাখাসহ পুরোনো খাবার মজুতের প্রমাণ পাওয়া যায়। এসব অনিয়মের কারণে ভোক্তাদের স্বাস্থ্যঝুঁকির বিষয়টি বিবেচনায় নিয়ে তাৎক্ষণিকভাবে অর্থদণ্ড আরোপ করা হয়।
সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ বলেন, জনস্বাস্থ্য সুরক্ষায় নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অভিযান নিয়মিত পরিচালনা করা হবে। একই সঙ্গে রেস্তোরাঁ মালিকদের স্বাস্থ্যবিধি মেনে পরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত ও সংরক্ষণের নির্দেশনা দেওয়া হয়েছে।
Exit mobile version