The voice of Brahmanbaria || Local news means the world is

আখাউড়ায় ডাকাতি মামলার আসামি ও মাদকসেবীসহ আটক ১২

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রেলওয়ে থানা পুলিশের গত ২৪ ঘণ্টার বিশেষ অভিযানে ডাকাতি মামলার আসামি, মাদক ব্যবসায়ী, মাদকসেবী ও চোরসহ মোট ১২ জনকে আটক করা হয়েছে।

আটককৃতদের মধ্যে রয়েছেন ডাকাতি মামলার ১ আসামি, মাদক ব্যবসায়ী ১ জন, মাদকসেবী ৯ জন এবং চোর ২ জন। এসময় পুলিশ ২০০ পিস ইয়াবা ট্যাবলেট ও রেলওয়ের স্টিলের চারটি পুরাতন স্লিপার উদ্ধার করে। শনিবার রাতে রেলওয়ে স্টেশন ও বাইপাস এলাকায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন— মোছাঃ আকলিমা আক্তার (৩৫), সাগর (২৫), শেখ শামীম (৪৫), রতন (২৪), জানু (৩৫), মিজান (৩০), মিজানুর রহমান (২২), রায়হান মুন্সী (২৩), সুমন মিয়া (৩২), জুবাইদ আলী (৪০), রাসেল (২৭), আকাশ ও হোসেন (৩২)।

এর মধ্যে মহিলা মাদক ব্যবসায়ী আকলিমা আক্তারকে সুলতানপুর মধ্যপাড়া এলাকা থেকে ২০০ ইয়াবাসহ আটক করা হয়। তিনি শাহজাহান মিয়ার কন্যা ও আনোয়ার হোসেনের স্ত্রী।

আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সফিউল আলম জানান, আটককৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং রবিবার (৭ সেপ্টেম্বর) দুপুরে তাদের আদালতে প্রেরণ করা হয়েছে।

Exit mobile version