The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য পুনঃনির্বাচিত হওয়ায় মোকতাদির চৌধুরী এমপিকে জেলা নাগরিক কমিটির অভিনন্দন

ovinondonব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান, উন্নয়নের রূপকার, বিশিষ্ট লেখক, মুক্তিযোদ্ধা, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটি সভাপতি ও জেলা আওয়ামীলীগের সভাপতি যুদ্ধাহত বীর মুক্তিযোদ্ধা র.আ.ম. উবায়দুল মোকতাদির চৌধুরী এম.পি দ্বিতীয় বারের মতো বাংলাদেশ আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় তাকে প্রাণঢালা শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোহাম্মদ বজলুর রহমান ও সাধারণ সম্পাদক আলহাজ্ব এডঃ হাবিব উল্লাহ্।
অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ ব্রাহ্মণবাড়িয়ার কৃতি সন্তান মোকতাদির চৌধুরী এমপিকে কেন্দ্রীয় কমিটির সদস্য পদে পুনঃনির্বাচিত করায় বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং সাধারণ সম্পাদক সড়ক ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এম.পির প্রতি কৃতজ্ঞতা জানান। অভিনন্দন বার্তায় নেতৃবৃন্দ মোকতাদির চৌধুরী এমপির সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version