The voice of Brahmanbaria || Local news means the world is

আওয়ামীলীগের নেতাকর্মীরা কম্বল খায় না,মানুষের জন্য কাজ করে —- আইনমন্ত্রী আনিসুল হক এমপি

amখ.ম.হারুনুর রশীদ ঢালী :আইন বিচার সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক এমপি বলেন, আওয়ামীলীগের নেতাকর্মীরা কম্বল খায় না,মানুষের জন্য কাজ করেন ।
শুক্রবার সন্ধ্যায় ব্রা‏‏হ্মণবাড়িয়ার কসবা মিরতলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ৪৯৫জন পরিবারের মাঝে ৮৪লাখ ২৮হাজার টাকা ব্যয়ে বিদ্যুৎ সংযোগ উদ্বোধকালে তিনি আরো বলেন;প্রধানমন্ত্রী শেখ হাসিনার অঙ্গিকার ২০২১সালের মধ্যে ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দিবেন তাই কসবা-আখাউড়ার ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া হবে।
আব্দুর রৌফ মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কসবা উপজেলা চেয়ারম্যান এড.আনিসুল হক ভুইয়া, কসবা উপজেলা নির্বাহী অফিসার হাসিনা ইসলাম,কসবা পৌর মেয়র মো:এমরান উদ্দিন জুয়েল,পল্লী বিদ্যুৎ সমিতির জিএম আব্দুল ওয়ারিদ, কসবা উপজেলা আওয়ামীলীগের যুগ্ম আহবায়ক এড রাশেদুল কাওসার ভুইয়া জীবন,কাজী আজহারুল ইসলাম,আলহাজ্ব রুহুল আমিন ভুইয়া বকুল,কসবা উপজেলা ছাত্রলেিগর সভাপতি মো: মনির হোসেন ও সাধারণ সম্পাদক আফজাল হোসেন রিমন প্রমুখ।

বক্তব্য রাখেন কসবা পশ্চিম ইউপি চেয়ারম্যান ছায়েদুর রহমান মানিক,কসবা পশ্চিম ইউপি আওয়ামীলীগের সভাপতি মনির হোসেন প্রমুখ। অনুষ্ঠানটি পরিচালনা করেন ছাত্র নেতা ফায়েজ খন্দকার।

Exit mobile version