The voice of Brahmanbaria || Local news means the world is

আইপিএল খেলে কত টাকা পান শাকিব ও মুস্তাফিজুর?

 

শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান বাংলাদেশের মুখ। ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ খেলে কত টাকা পান তাঁরা?

ক্রিকেটেও এখন টাকার ছড়াছড়ি। ক্রিকেটারদের ধনী করে দেওয়ার কাজটা করছে বিভিন্ন দেশের ঘরোয়া টি টোয়েন্টি প্রতিযোগিতাগুলো। আইপিএল খেলে কোটি টাকার বেশি আয় করছেন বাংলাদেশের শাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানও।
গত মরসুমের আইপিএল-এ নাম করেছিলেন মুস্তাফিজুর। এ বারও তিনি আছেন সানরাইজার্স হায়দরাবাদের তালিকায়। পুরো মরসুম খেললে বাংলাদেশের বাঁ হাতি এই পেসার পাবেন প্রায় ১ কোটি ৪০ লাখ টাকা। কলকাতার হয়ে পাঁচ মরসুম খেলা শাকিব-এর অঙ্কটা এর দ্বিগুণ। গোটা মরসুম খেললে তিনি পাবেন ২ কোটি ৮০ লাখ টাকা।

এ বারের আইপিএলে বাংলাদেশের দুই ক্রিকেটার গোটা মরসুম খেলবেন কি না, তা নিয়ে সন্দেহ রয়েছে। আইপিএল শুরু হচ্ছে এপ্রিলের ৫ তারিখ। তার আগে শ্রীলঙ্কা সফরে যাবে বাংলাদেশ। এখনও চূড়ান্ত সূচি হয়নি। দেড় মাসের সফরের শেষ দিনগুলো এপ্রিলের মধ্যে পড়বে বলেই মনে করা হচ্ছে। সে ক্ষেত্রে আইপিএল থেকে এ বার পুরো টাকা না–ও পেতে পারেন শাকিব ও মুস্তাফিজ। জাতীয় দলে খেলতে গিয়ে অর্ধেক মরসুম খেলতে না পারলে পাবেন অর্ধেক টাকা।

Exit mobile version