The voice of Brahmanbaria || Local news means the world is

অ্যাড. লোকমান হোসেনের মাতার মৃত্যুতে জেলা স্বেচ্ছাসেবক লীগের শোক

ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আলহাজ্ব এড. লোকমান হোসেনের মমতাময়ী মাতা মোছা. রেজিয়া বেগম বিগত ১৯ অক্টোবর ২০২০, সোমবার হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহি ….. রাজিউন)। মৃত্যুকালে তিনি ৩ ছেলে ও ১ মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন।

জেলা স্বেচ্ছাসেবক লীগের দপ্তর সম্পাদক রাজন আহমেদ পিয়াস স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে মরহুমার মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন জেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক এম. সাইদুজ্জামান আরিফ-সহ স্বেচ্ছাসেবক লীগের অন্যান্য নেতৃবৃন্দ। বিবৃতিতে নেতৃবৃন্দ মরহুমার বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। (প্রেস বিজ্ঞপ্তি)

Exit mobile version