
কান্তারখাল সংলগ্ন ময়দানে চাতলপাড় ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজনে এই উপলক্ষে উপজেলা আওয়ামী লীগের সভাপতি অসীম কুমার পালের সভাপতিত্বে জনসভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন ফরহাদ হোসেন সংগ্রাম এম,পি। উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক লতিফ হোসেন, ভাইস রুবিনা আখতার, সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পুতুল রানী সরকার, চাতলপাড় ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান শেখ আঃ আহাদ, উপজেলা স্বেচ্ছাসেবক সভাপতি নির্মল, সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেন, যুব লীগ সভাপতি রায়হান আলী ভুইয়া প্রমুখ। কুরআন তেলাওয়াত করেন ক্বারী হাবিবুল্লাহ,গীতা পাঠ করেন ইন্দ্রসভায় স্বাগত বক্তব্য রাখেন ঘুজিখাই গ্রামের বাসিন্দা ইউনুছ মিয়া।