The voice of Brahmanbaria || Local news means the world is

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবে আলোচনা সভা অনুষ্ঠিত

অমর একুশে ফেব্রুয়ারি ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদ্যাপন উপলক্ষে গতকাল সোমবার সন্ধ্যায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাব মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। প্রেসক্লাব সভাপতি খ.আ.ম রশিদুল ইসলামের সভাপতিত্বে ও পাঠাগার সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার সঞ্চালনায় বক্তব্য রাখেন, প্রেসক্লাবের সাবেক সভাপতি মোহাম্মদ আরজু, সমতট বার্তার সম্পাদক মনজুরুল আলম, প্রেসক্লাব সিনিয়র সহ-সভাপতি আল আমীন শাহীন, সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী, যুগ্ম সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, প্রেসক্লাব সাবেক সাধারণ সম্পাদক আ.ফ.ম কাউসার এমরান, রিয়াজ উদ্দিন জামী, দৈনিক সমকালের স্টাফ রিপোর্টার আবদুন নূর, দৈনিক প্রতিদিনের সংবাদ জেলা প্রতিনিধি মোঃ মনির হোসেন, প্রেসক্লাব দপ্তর সম্পাদক ফরহাদুল ইসলাম পারভেজ, দৈনিক কালেরকণ্ঠ’র জেলা প্রতিনিধি বিশ্বজিৎ পাল বাবু, দৈনিক সবুজ দেশের জেলা প্রতিনিধি মজিবুর রহমান খান প্রমুখ।

সভায় বক্তারা ভাষা আন্দোলনের সকল শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে সর্বস্তরে বাংলা ভাষা চালু ও প্রমিত বাংলা ও শুদ্ধ উচ্চারণ বাস্তবায়নের দাবী জানান।

Exit mobile version