The voice of Brahmanbaria || Local news means the world is

অভিনেত্রী বাঁধনের ওপর হামলার প্রতিবাদে যুবদলের মশাল মিছিল

ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে মশাল মিছিল ও বিক্ষোভ সমাবেশ করেছে যুবদলের নেতাকর্মীরা।
মঙ্গলবার রাতে বাঞ্ছারামপুর পৌর যুবদলের উদ্যোগে এ কর্মসূচি পালন করা হয়। পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলীর নেতৃত্বে মোল্লাবাড়ি স্টিল ব্রিজ এলাকা থেকে একটি মশাল মিছিল বের করা হয়। মিছিলটি পৌর শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে গিয়ে বিক্ষোভ সমাবেশে মিলিত হয়।
এ সময় উপস্থিত ছিলেন পৌর যুবদলের আহ্বায়ক ইমান আলী, যুবদল নেতা গিয়াস উদ্দিন, মোহাম্মদ সালাম, সাজুসহ সংগঠনের অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে বক্তারা বলেন, জুলাই আন্দোলনে রাজপথে সক্রিয় ভূমিকা পালনকারী অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হামলা ও হেনস্তার ঘটনা অত্যন্ত নিন্দনীয় ও উদ্বেগজনক। তারা অভিযোগ করেন, এ ঘটনায় বাঞ্ছারামপুরের ইলিয়াস মিয়া নামে একজন জড়িত রয়েছেন।
বক্তারা হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান। একই সঙ্গে তারা সরকারের প্রতি ঘটনার সুষ্ঠু তদন্ত এবং দোষীদের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা গ্রহণের আহ্বান জানান।
সমাবেশ শেষে নেতাকর্মীরা হামলার প্রতিবাদ জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি রোধে কার্যকর পদক্ষেপ নেওয়ার দাবি জানান।
Exit mobile version