মোহাম্মদ মাসুদ : ব্রাহ্মণবাড়িয়া সরাইলে প্রতারণা অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে সংবাদ সম্মেলন করেন সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ ।
ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার পানিশ্বর ইউনিয়নের শাখাইতি গ্রামের মো. কালা মিয়ার ছেলে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ ও চুন্টা ইউনিয়নে ইমাম হোসেন এর ছেলে মো. জাহাঙ্গীর আলম এর মাঝে।
সোমবার (৯ নভেম্বর) বিকাল সাড়ে তিন টায় সরাইল সমাজ উন্নয়ন কেন্দ্র ( সুক) এর হলরুমে সংবাদ সম্মেলনে আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে সাবেক উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হানিফ আহমেদ সবুজ বলেন, কাতারে আমার সঙ্গে জাহাঙ্গীর আলম সহ আরো ৫ জন মিলে কয়েকটি ব্যবসা শুরু করি, সেখানে জাহাঙ্গীর আলম এর বাড়ি আমাদের এলাকায় হওয়ায় তার সাথে আমার ছিল ভালো সম্পর্ক, সে সুবাদে তার সাথে সবসময় টাকা পয়সা দেয়া নেয়া বেশি ছিল।
তিনি আরো বলেন জাহাঙ্গীর আলম কাতারে ব্যবসা পরিচালনা করতেন, কিছু দিন পর আমি জানতে পারি জাহাঙ্গীর আলম এর বিরুদ্ধে কাতারে প্রতারণা জালিয়াতি ও আত্মসাৎ এর অভিযোগে মামলা হয় একাধিক, কাতার সরকার তাকে জেল হাজতে নিয়ে কিছু দিন পর বাংলাদেশ পাঠায় সে আর কাতারে প্রবেশ করতে পারবেনা। বাংলাদেশে এসে আমি তার কাছে ব্যবসার টাকার হিসাব চাইলে সে নানা তালবাহানা শুরু করে, এক পর্যায়ে সে আমাকে ৩ কোটি টাকার চেক প্রধান করে কিন্তু ব্যাংক সে চেক কে ভুয়া বলে জানায়, আমি এলাকায় বহু সালিশ করেও টাকা আদায় করতে ব্যর্থ হয়ে আদালতে অভিযোগ করি।
সে এদিকে সরাইল উপজেলায় আমার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে নানা অনিয়মের অভিযোগ করেন জাহাঙ্গীর আলম।
সে আমার বিরুদ্ধে অভিযোগ করেন ৫ কোটি টাকা আমার কাছে পাবেন যা সত্য নয়। এলাকায় সালিশের মাধ্যমে আমি তার কাছে ৯ কোটি টাকা পাবো। আমি আজ সাংবাদিক সম্মেলনের মাধ্যমে দেশের আইন শৃঙ্খলা বাহিনী ও সুশীল সমাজের মাধ্যমে এ প্রতারকের বিচার চাই।
