
মৃর্ত্যুকালে তিনি স্ত্রী, ৫ পুত্র ও ৩ কন্যাসহ হাজার হাজার ছাত্র,অসংখ্য ভক্ত, আত্বীয় স্বজন ও গুনগ্রাহী রেখে যান। তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন- ব্রাহ্মনবাড়ীয়া জেলা ইসলামী ফ্রন্টের ভারপ্রাপ্ত সভাপতি অধ্যাপক নাজিম উদ্দিন ও জেলা সাধারন সম্পাদক আলহাজ এডঃ মোঃইসলাম উদ্দিন দুলাল। বিবৃতিতে নেতৃবৃন্দ বলেন- অধ্যক্ষ আলহাজ্ব হযরত মাওলানা ফজলুর রহমান আনোয়ারী উচ্চমানের একজন আলেম, লেখক ও আর্ন্তজাতিক ওয়ায়েজ ছিলেন। তিনি ইলম, আমল, আকীদা ও সুন্নীয়তের খেদমতের জন্য অবিস্মরনীয় হয়ে থাকবেন। বিবৃতিতে নেতৃবৃন্দ-মরহুমের বিদেহী আত্বার মাগফিরাত কামনা করে ,শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।