
ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের আহ্বায়ক মো. মনির হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক দীপক চৌধুরী বাপ্পী।
এ সময় বক্তারা বলেন, ‘মালুপাড়ার বাসিন্দারা এখনো অনেক পিছিয়েপড়া। সেজন্য তাদেরকে ভালোবাসা স্বরূপ উপহার হিসেবে কম্বল দেয়া হয়েছে। মূলত অদ্বৈত মল্লবর্মণকে শ্রদ্ধা জানাতেই তাঁর স্মৃতিধন্য মালুপাড়ার বাসিন্দাদের জন্য সাংবাদিক ইউনিয়নের এ ক্ষুদ্র আয়োজন। সমাজের সকল বিত্তবানদের উচিত পিছিয়েপড়া এসব মানুষের পাশে দাঁড়ানো’।
অনুষ্ঠানে ব্রাহ্মণবাড়িয়া সাংবাদিক ইউনিয়নের যুগ্ম আহ্বাক বিশ্বজিৎ পাল বাবু ও ফরহাদুল ইসলাম পারভেজ, সদস্য শাহজাহান সাজু, মজিবুর রহমান খান, আজিজুল সঞ্চয়, সুমন রায় ও বাহাদুর আলম এবং তিতাস সাহিত্য সংস্কৃতি পরিষদের সাধারণ সম্পাদক আতিকুল ইসলাম সুজন উপস্থিত ছিলেন।