
ঘটনাটি ঘটেছে সরাইল উপজেলার সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার লোকজনের মাঝে।
আজ সোমবার (১৫ ডিসেম্বর) বেলা ১২টা হতে শুরু হয়ে বিকেল ৪টায় পর্যন্ত সংঘর্ষ চলে। দীর্ঘ চার ঘন্টা সংঘর্ষ চলাকালীন সময়ে বাড়িঘর, দোকানপাট , ভাংচুর হয়েছে। এসময় সরাইল পাঠান পাড়া, কুট্টাপাড়া, সৈয়দ টুলা সড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল। বিকেল ৪ টায় ঘটনা স্থলে সেনাবাহিনী এসে পরিস্থিতি শান্ত করে।
এলাকাবাসী ও পুলিশ জানায়, সরাইল সদর ইউনিয়নের সৈয়দ টুলা ও চানমনি পাড়ার দুজনের মধ্যে তুচ্ছ ঘটনা কে কেন্দ্র করে বাকবিতন্ডা হয় । এ খবর এলাকায় পৌঁছলে গ্রামবাসী দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে । পরে এলাকার আসপাশের আরো গ্রাম জড়িত হয়। বেলা ১২ টা থেকে এ সংঘর্ষ চলে। পরে বিকেল ৪ টায় সেনাবাহিনী পৌছে পরিস্থিতি শান্ত করে।
এ বিষয়ে সরাইল থানার অফিসার ইনচার্জ ( ওসি) মো. মনজুর কাদের ভূইয়া বলেন, বর্তমানে পরিস্থিতি শান্ত আছে, এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।