
সরাইল উপজেলা বিক্রয় প্রতিনিধির সভাপতি আবদুর রাজ্জাকের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির সহসভাপতি মো. জিয়াউর রহমান হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোঃ শাহীন আলম চৌধুরী, সাধরণ সম্পাদক কসবা উপজেলা বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি। এ ছাড়া সরাইল উপজেলা বিক্রয় প্রতিনিধি জোটের সকল সদস্যরা উপস্থিত ছিলেন। আলোচনা সভা শেষে দোয়া পরিচালনা করেন হাফেজ মাওলানা মো. জাহিদুল ইসলাম আরকামী।