
পুলিশ জানায়, আজ শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিক্তিতে এস, আই তৌহিদুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ উপজেলার ইছাপুরা ইউনিয়নের আরিয়ল গ্রামের তৈয়ব আলীর বাড়িতে অভিযান চালিয়ে জুয়া খেলার সময় নগদ টাকা ও তাস সহ ৪ জনকে আটক করে থানায় সোপার্দ করে।এব্যাপারে বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মির্জা মোহাম্মদ হাসান বলেন, জুয়া খেলার সময় তাদেরকে নগদ টাকা ও তাসের বান্ডিল সহ হাতে নাতে আটক করা হয়েছে এবং তাদেরকে জুয়া আইনে মামলা দিয়ে বিজ্ঞ আদালতে প্রসিকিউশন দায়ের করা হয়েছে।