The voice of Brahmanbaria || Local news means the world is

নাসিরনগরে ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী পালিত

20160825_115959মোঃ আব্দুল হান্নান, নাসিরনগর, ব্রাহ্মণবাড়ীয়াঃ- বৃহস্পতিবার সারা দেশের ন্যায় ব্রাহ্মনবাড়ীয়া জেলার নাসিরনগর উপজেলায় পালিত হয় ভগবান শ্রীকৃষ্ণের শুভ জন্মাষ্টমী বা হিন্দু ধর্মাম্বলীদের ভগবান শ্রীকৃষ্ণের জন্মতিথি। এ উপলক্ষে এক বিশাল শোভা যাত্রা উপজেলা প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে স্থানীয় গৌরমন্দির প্রাঙ্গনে আলোচনা সভায় মিলিত হন।

সনাতন শাস্ত্র মতে দুষ্টের দমন করে, সাধুদের রক্ষা করতে আজ থেকে ৫ হাজার ২৩৯ বছর আগে ভারতের মথুরায় ভ্রাদ্র মাসের রোহীনি নক্ষত্রের অষ্টম দিনে মামা কংশের কারাগারে পৃথিবীতে আভির্ভূত হন শ্রীকৃষ্ণ। মামা কংশের কারাগারে জন্ম নিয়ে ও অলৌকিক ভাবে বেচে যান তিনি। তার পিতার নাম ছিল বসু দেব,আর মা দেবুকি। বসু দেব ও দেবুকির ঘরে জন্ম নিয়ে ও লালিত পালিত হন নন্দঘোষ ও যশোদার ঘরে । যৌবনে প্রেম করে বিয়ে করেন সম্পর্কে মামি আয়াম ঘোষের স্ত্রী রাধিকাসুন্দরীকে। শ্রীকৃষ্ণের জন্মষ্টমী উপলক্ষে সাড়াদেশে ঘোষনা করা হয় সরকারী ছুটি। দিন টিকে যথাযোগ্য মর্যাদায় পালন করে সনাতন ধর্মাম্বলীরা।

Exit mobile version