The voice of Brahmanbaria || Local news means the world is

নবীনগরে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ২ মহিলা মাদক পাচারকারী আটক

nmডেস্ক২৪:: উপজেলার শিবপুর ফাঁড়ি পুলিশ পৃথক দু”স্থানে অভিযান চালিয়ে ৯৫ বোতল ফেন্সিডিল সহ ২ মহিলা মাদক পাচারকারী আটক করেছে। গতকাল বুধবার শিবপুর ফাঁড়ি সংলগ্ন নৌকা ঘাট ও  শিবপুর সিএনজি ষ্টেশন এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে ৯৫ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
ফাঁড়ি সুত্র জানায়, গতকাল বিকাল সাড়ে চারটার দিকে ও রাত আনুমানিক দশটার দিকে  শিবপুর অস্থায়ী পুলিশ ক্যাম্প এর ইনচার্জ এস আই/ মোঃ রেজাউল করিম সংগীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে তাদের আটক করেন।
আটককৃতরা হল,শেরপুর জেলার বাড়ুয়া গুচ্ছ গ্রামের পাংখা মিয়ার স্ত্রী রাহেলা বেগম (৪৫) ও নরসিংদী জেলার রায়পুরা উপজেলার বাখরনগর গ্রামের মৃত লালু মিয়ার স্ত্রী গোলজার বেগম (৫০)।
থানা সুত্র জানায়, আসামীদ্বয়ের বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে মামলায় আজ সকালে তাদের আদালতে প্রেরন করা হয়েছে।

Exit mobile version