
জানা যায়,রবিবার দুপুরে পৌর এলাকার কোনাঘাট বাজারের সামনে থেকে বৃষ্টির পর বালি বোঝায় করে রছুল্লাবাদ যাওয়ার উদ্দেশ্যে রওনা হন। তখনো ঝিরি ঝিরি বৃষ্টি হচ্ছে।এরই মধ্যে ভোলাচং দাসপাড়ার সামনে আসলে হঠাৎ বজ্রপাত নৌকার মাস্তুলে ধরা মাহাবুব মিয়ার উপর পরলে তাৎক্ষণিকভাবে তার মৃত্যু হয়।
এসময় তার মাথার উপর ছাতা ধরে রাখা আরেক শ্রমিক আলাল ও ইঞ্জিনের কাছে বসে থাকা শাহিন আহত হন।
আহত দুজনকে স্থানীয় ভাবে চিকিৎসা করা হয়।
পরে নিহত মাহবুব মিয়ার লাশ তার নিজ এলাকায় ৯টায় দশমৌজা ঈদগাহ ময়দানে জানাযা শেষে স্থানীয় কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।