
মঙ্গলবার সকালে আন্তর্জাতিক নারী দিবস-২০২২ এর র্যালী শেষে উপজেলা পরিষদ মিলনায়তনে নবীনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা একরামুল ছিদ্দিকের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবীনগর উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জামান মনির। সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য প্রদান করেন, উপজেলা ভাইস চেয়ারম্যান জাকির হোসেন সাদেক, মহিলা ভাইস চেয়ারম্যান শিউলি রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা আমেনা বেগম, শিক্ষিকা কাউসার বেগম, সাংবাদিক জালাল উদ্দীন মনির, প্রেসক্লাব সভাপতি জালাল উদ্দিন মনির প্রমুখ।
এছাড়াও নবীনগর পৌরসভার উদ্যোগে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে একটি র্যালী নবীনগর সদর বাজর বিভিন্ন সড়ক প্রদক্ষীন করেন। এসময় উপস্থিত ছিলেন নবীনগর পৌরসভার মেয়র এড. শিব শংকর দাস, সচিব বেলজুর রহমান খান প্রমুখ।