The voice of Brahmanbaria || Local news means the world is

জনৈক ফারহানা মিলি যুব মহিলা লীগের কোনো পর্যায়ের সদস্য নয়

protibadএকটি বেসরকারি চ্যানেলে ‘ফেসবুকে বঙ্গবন্ধুকে নিয়ে অবমাননা করায় যুব মহিলা লীগ কর্মীর বিরুদ্ধে মামলা’ শীর্ষক সংবাদের প্রতিবাদ জানিয়ে বিবৃতি দিয়েছেন ব্রাহ্মণবাড়িয়া জেলা যুব মহিলা লীগের সভাপতি রাবেয়া খাতুন রাখি ও সাধারণ সম্পাদক আলম তারা দুলি।

বিবৃতিতে তারা বলেন, জনৈক ফারহানা মিলি নামের এক নারী ফেসবুকে তার নিজ আইডি’তে বঙ্গবন্ধুর ছবি নিয়ে অবমাননাকর মন্তব্য করেন। আমরা উক্ত ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। একই সাথে তাকে গ্রেফতারপূর্বক বিচারের দাবী জানাই। বিবৃতিতে নেতৃবৃন্দ উল্লেখ করেন, ফারহানা মিলি  যুব মহিলা লীগের কোনো পর্যায়ের সদস্য নয়।

Exit mobile version