
যুদ্ধে নামার আগে প্রার্থনা৷ যুদ্ধজয়ের অঙ্গীকার৷ ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট৷ এশিয়া কাপ থেকে টি-২০ বিশ্বকাপ৷ যুদ্ধের প্রস্তুতি৷ আর, ব্যাট হাতে তুলে নেওয়ার আগে স্বর্ণমন্দিরে ভারতের বিধ্বংসী ব্যাটসম্যান৷
এদিন নিজের মায়ের সঙ্গে অমৃতসরের স্বর্ণমন্দিরে যান বিরাট কোহলি৷ প্রিয় ক্রিকেটারকে এক ঝলক দেখতে অগনিত ভক্তের ভিড়৷ স্বর্ণমন্দিরে মাথা ঠেকালেন বিরাট৷ প্রার্থনা করলেন জয়ের জন্য৷
স্বপ্নের ফর্মে রয়েছেন টিম ইন্ডিয়ার ব্যাটিং আইকন৷ শুধু আক্রমণাত্মক ব্যাটিংই নয়, ২২ গজে তাঁর শরীরি ভাষায় চ্যাম্পিয়নের আগ্রাসন৷ ছুটি কাটিয়ে ফিরছেন বিরাট৷ আর, স্টেডিয়ামে ব্যাটিং-বিস্ফোরণের অপেক্ষায় ভক্তরা৷