The voice of Brahmanbaria || Local news means the world is

৮নং ওয়ার্ডের কাজীপাড়া কাজী মাহমুদ শাহ্ গেইট পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন

ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার ৮নং ওয়ার্ডের কাজীপাড়া কাজী মাহমুদ শাহ্ গেইট পুরাতন বাসষ্ট্যান্ড পর্যন্ত রাস্তার সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সংরক্ষিত কাউন্সিলর হালিমা আক্তার কাজল, ৮নং ওয়ার্ড কাউন্সিলর শাহ মোঃ শরিফ ভান্ডারী, ৮নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি খসরু মিয়া, সাধারণ সম্পাদক সাজ্জাদুল করিম, সাবেক কাউন্সিলর আবুল কাসেম, শহর আওয়ামী লীগের সিনিয়র সহ সভাপতি আবেদুর রহমান দেওয়ান, জেলা যুবলীগ নেতা আমিনুর রহমান ইয়ামিন, মোঃ হেলাল হোসেনসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Exit mobile version