
মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতরের ব্রাহ্মণবাড়িয়া সার্কেলের পরিদর্শক দেওয়ান মো. জিল্লুর রহমান আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল বুধবার ভোররাতে গঙ্গাসাগরের মধ্যপাড়া নীলাখাদ এলাকায় মাদকব্যবসায়ী আবুল বাশার মৃধার বাড়িতে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর। অভিযান চলাকালে বাড়ির ভেতরের গুদাম ঘর থেকে ৪শ’ বোতল ভারতীয় ফেনসিডিলসহ আবুল বাশার মৃধার স্ত্রী ও মাদক ব্যবসায়ী জুলেখা বেগমকে আটক করা হয়। তবে আবুল বাশার মৃধা পলাতক রয়েছেন।