
বাংলাদেশের আকাশে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে। তাই আগামী ২ সেপ্টেম্বর শনিবার উদযাপিত হবে পবিত্র ঈদুল আজহা।
বুধবার (২৩ আগস্ট) সন্ধ্যায় ইসলামিক ফাউন্ডেশনের চাঁদ দেখা কমিটির সূত্র জানায়, গোপালগঞ্জ, নরসিংদী এবং কক্সবাজারে জিলহজ্ব মাসের চাঁদ দেখা গেছে।
সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভাকক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। সভা শেষে এ বিষয়ে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।