
পূর্বভাগ ইউনিয়ন পরিষদের সাবেক মেম্বার আমজাদ হোসেন এর সভাপতিত্বে অনুষ্ঠিত জনসভায় বিশেষ অতিথি ছিলেন প্রয়াত মন্ত্রী এডঃ ছায়েদুল হক এর ভাতিজা ডাঃ আলী আজম, ব্রাহ্মণবাড়িয়া জেলা জাতীয় পার্টির যুগ্ম সদস্য সচিব আবু কাওছার খান, সৈয়দ মোকাব্বের, জাতীয় আইনজীবি ফেডারেশন জেলা সাংগঠণিক সম্পাদক এডঃ আবদুল্লাহ্ আল হেলাল, হবিগঞ্জ জেলা জাতীয় পার্টির যুগ্ম আহবায়ক তৌহিদুল ইসলাম, সদস্য সচিব শংকর পাল এবং নাসিরনগর উপজেলা জাতীয় পার্টির সভাপতি রেনু মিয়া সরদার। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ডাঃ মোঃ মানিক মিয়া, ছাত্রনেতা মজিদ বক্স, সৈয়দ আজিজুর রহমান, আবদুল কাদির, নান্নু মিয়া সরদার, সাবেক ইউপি মেম্বার আবদুল আওয়াল, নূর উদ্দিন সরদার, ছাত্রনেতা মনিরুল ইসলাম রাজা, আবদুল আলী, আলমগীর, এমরানুল বারী, ফয়সাল ভূঁইয়া, গোলাম নূর প্রমুখ স্থানীয় আওয়ামী লীগ ও জাতীয় পার্টির নেতৃবৃন্দ।
জাতীয় পার্টি মনোনীত লাঙ্গল প্রতীকের সংসদ সদস্য পদপ্রার্থী রেজোওয়ান আহমেদ রাতে ভোলাউক গ্রামে একটি উঠান বৈঠক এবং পরে ওয়াজ মাহফিলে যোগদান করে সবার দোয়া সহযোগিতা কামনা করেন।