
অদ্য ০২ এপ্রিল ২০১৬ তারিখ রাত ২টায় মঈনপুর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে কসবা উপজেলার দিঘিরপাড় এলাকায় অভিযান পরিচালনা করে ৭৬ বোতল হুইস্কি আটক করেছে বিজিবি জওয়ানেরা। অপরদিকে একটি পৃথক অভিযান পরিচালনা করে জুনিয়র কর্মকর্তা মোঃ আবু সাঈদ এর নেতৃত্বে একই উপজেলার গংগাসাগর এলাকা থেকে ৩৫ বোতল হুইস্কি উদ্ধার করেছে বিজিবি সদস্যরা। এই অভিযান পরিচালনার সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।