
৩০ মার্চ ২০১৬ তারিখ ভোর ৬ টায় কসবা উপজেলার কালিকাপুর সীমান্ত এলাকায় অভিযান পরিচালনা করে হাবিলদার মোঃ ওয়ারেছ আলী এর নেতৃত্বে ৫০ বোতল হুইস্কি উদ্ধার করেছে ঐ সীমান্ত ফাঁড়ীর বিজিবি সদস্যরা। তবে এ সময় কাউকে আটক করতে পারেনি বিজিবি।
এ ব্যাপারে ১২ বিজিবি’র অধিনায়ক লেঃ কর্ণেল শেখ ফরহাদুজ্জামান এর সাথে যোগাযোগ করা হলে তিনি হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেন।