The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: বিপুল পরিমান মাদক দ্রব্য আটক

03-12-15ডেস্ক ২৪::০৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক ব্রাহ্মণবাড়িয়া সীমান্ত এলাকার বিভিন্ন স্থানে মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৩৯ কেজি ভারতীয় গাঁজা, ১৩৯ বোতল ফেনসিডিল এবং ৩৬ বোতল হুইস্কি আটক করা হয়।

অদ্য ০৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ভোর ০৫৩০ ঘটিকায় কসবা উপজেলার ধজনগর সীমান্ত এলাকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের চন্ডিদার বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ মোশারফ হোসেন এর নেতৃত্বে নিয়মিত অভিযান পরিচালনা করে ৩৮ কেজি ভারতীয় গাঁজা আটক করে। এছাড়া বিজয়নগর উপজেলার কাঞ্চনপুর সীমান্ত এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে আলীনগর বিওপি’র টহল দল কর্তৃক অদ্য ০৩ ডিসেম্বর ২০১৫ তারিখ ১৬৩০ ঘটিকায় ৬৬ বোতল ফেনসিডিল এবং একই উপজেলার সীমান্তবর্তী কাশিনগর এলাকায় সিংগারবিল বিওপি’র টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহাজুল ইসলাম এর নেতৃত্বে নিয়মিত অভিযানে ৩৬ বোতল হুইস্কি আটক করা হয়।

এছাড়া আখাউড়া উপজেলার নুরপুর সীমান্ত এলাকায় ফকিরমোড়া বিওপি’র টহল দল কর্তৃক নিয়মিত চোরাচালান নিরোধ অভিযান পরিচালনা করে ০১ কেজি ভারতীয় গাঁজা এবং ৭৩ বোতল ফেনসিডিল আটক করা হয়।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবি’র অভিযানে ভারতীয় গাঁজা, ফেনসিডিল এবং হুইস্কি আটকের বিষয়টি নিশ্চিত করেছেন এবং তিনি মাদক পাচারকারীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।

Exit mobile version