The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান: বিপুল পরিমানে ভারতীয় ইস্কফ ও গাঁজা আটক

গত ০৫ আগাস্ট ২০১৭ তারিখ রাত ১০ঃ২০ ঘটিকায় ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর সিংগারবিল সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ মন্দির আলী এর নেতৃত্বে একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত মেরাসনি নামক এলাকায় অভিযান পরিচালনা করে ১৫৮ বোতল ভারতীয় ইস্কফ ও ১৬ কেজি গাঁজা আটক করেছে বিজিবি। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ১,১৯,২০০/- (এক লক্ষ ঊনিশ হাজার দুইশত) টাকা। এছাড়া আলীনগর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ওসমান গণি এর নেতৃত্বে আপর একটি টহলদল ব্রাহ্মণবাড়িয়া জেলার অন্তর্গত শ্রীপুর নামক এলাকায় অভিযান পরিচালনা করে ০৮ কেজি গাঁজা আটক করে। আটককৃত মালামালের আনুমানিক মূল্য ২৮,০০০/- (আঠাশ হাজার ) টাকা। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।প্রেস বিজ্ঞপ্তি

Exit mobile version