
ধৃত ইকবাল হোসেনকে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার, বিজয়নগর এর আক্তার উন নেছা শিউলী’র ভ্রাম্যমাণ আদালতে উপস্থিত করা হলে আদালত মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইন-১৯৯০ এর ২২(খ) ধারা মোতাবেক আসামীকে দোষী সাব্যস্ত করে ০৩ (তিন) মাসের সশ্রম কারাদন্ডে দন্ডিত করে এবং মাদকসমূহ ধ্বংস করে।
অপরদিকে বিকাল ৩টায় গোপন সংবাদের ভিত্তিতে আজমপুর সীমান্ত ফাঁড়ীর হাবিলদার মোঃ ইসমাইল হোসেন এর নেতৃত্বে আখাউড়া উপজেলার রাজাপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে ৬০ বোতল হুইস্কি এবং ২০ বোতল স্কফ উদ্ধার করে বিজিবি। ধৃত মাদকের মূল্য প্রায় এক লক্ষ ছয় হাজার টাকা।