
প্রেস বিজ্ঞপ্তি:: ২৪ সেপ্টেম্বর ২০১৬ তারিখ ১২ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, সরাইল এর গংগাসাগর সীমান্ত ফাঁড়ীর নায়েক মোঃ শহিদুল ইসলাম এর নেতৃত্বে সকাল সন্ধ্যা সাড়ে ৬টায় ব্রাহ্মণবাড়িয়া জেলার আখাউড়া উপজেলার মোগড়া এলাকায় নিয়মিত অভিযান পরিচালনাকালে ২০ বোতল ফেনসিডিলসহ একজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আটককৃত ব্যক্তির নাম ও ঠিকানা- মোঃ মোজাম্মেল হক(৩৫), পিতা- হাচন মিয়া, গ্রাম- ছয়ঘরিয়া, ডাকঘর- কর্ণেলবাজার, থানা- আখাউড়া, জেলা- ব্রাহ্মণবাড়িয়া। ধৃত আসামীর বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। এছাড়া ঐ টহল দলের সদস্যরা একই এলাকা হতে আরও ৩০ বোতল ফেনসিডিল উদ্ধার করে।