
রাত আনুমানিক ০৪:১০ ঘটিকায় মাছসহ ধৃত গাড়িটি তন্তর বাজার হতে রওনা করলে টহল দল মজলিশপুর বাজার অতিক্রম করার পর পিছু ধাওয়া করে। পরবর্তীতে গাড়িটি চন্ডিদার ও জয়নগর বাজার পার হয়ে দৌলতপুর সীমান্তে পৌঁছলে ০৪:৩০ ঘটিকায় ট্রাকটি আটক করতে সক্ষম হয়।আটকের পর ট্রাক হতে ভারতে পাচারের উদ্দেশ্যে নেয়া ৬৪৫ কেজি বাংলাদেশ রুই, কাতল, তেলাপিয়া, বাটাসহ অন্যান্য কার্প জাতীয় মাছ এবং ১২৫ কেজি শিং মাছ উদ্ধার করা হয়। ট্রাকসহ আটককৃত মাছের আনুমানিক মূল্য ১৮,৩৩,০০০/- (আঠার লক্ষ তেত্রিশ হাজার) টাকা। তবে এসময় কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।