The voice of Brahmanbaria || Local news means the world is

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অভিযান:: ১৮ কেজি গাঁজা এবং ২৪ বোতল ভারতীয় হুইস্কি আটক

12548১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কাজিয়াতলী বিওপির টহল কমান্ডার জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ সানোয়ার হোসেন এর নেতৃত্বে অদ্য ০২ নভেম্বর ২০১৫ তারিখ ধজনগর সীমান্ত এলাকায় বিকাল ১৮০০ ঘটিকায় বিশেষ অভিযান পরিচালনা করে ১৫ কেজি জট গাঁজা আটক করা হয়।

এছাড়া আলীনগর বিওপি জুনিয়র কর্মকর্তা (নায়েব সুবেদার) মোঃ আশরাফুজামান এর নেতৃত্বে সিংগারবিল সীমান্ত এলাকা হতে ০৩ কেজি গাঁজা আটক করা হয় এবং ঘাগুটিয়া বিওপির কর্তৃক বিশেষ অভিযানে শিবনগর সীমান্ত এলাকা হতে ২৪ বোতল হুইস্কি আটক।

১২ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোঃ নজরুল ইসলাম সাথে যোগাযোগ করা হলে বিজিবির অভিযানে হুইস্কি, গাঁজা এবং বিভিন্ন প্রকার মালামাল আটকের ব্যাপারে নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেহেতু মাদক দ্রব্য দেশ ও যুব সমাজকে অন্ধকারের দিকে ধাবিত করছে সেহেতু মাদক বিরোধী অভিযানে সকল সুশীল সমাজের নাগরিকদের এগিয়ে আসার আহব্বান জানান এবং মাদকের সাথে সম্পৃক্ত সকল অপরাধীদের আইনের আওতায় এনে উপযুক্ত শাস্তির ব্যবস্থা গ্রহনের ক্ষেত্রে সার্বিক সহযোগীতা কামনা করেন।প্রেস রিলিজ

Exit mobile version