
এ উপলক্ষে বৃহস্পতিবার দুপুরে আশুগঞ্জ বিদ্যুৎ কেন্দ্রে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।
সংবাদ সম্মেলনে বলা হয়, গত ২০১১ সালের ১ নভেম্বর একনেকের বৈঠকে আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের অনুমোদন দেয়া হয়। এশিয় উন্নয়ন ব্যাংক ও ইসলামী উন্নয়ন ব্যাংক এবং বাংলাদেশ সরকার এই প্রকল্পে অর্থায়ন করে। এই পাওয়ার প্ল্যান্ট থেকে জাতীয় গ্রিডে ৩৬০ মেগাওয়াট বিদ্যুৎ যোগ হবে।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন, আশুগঞ্জ পাওয়ার স্টেশন কোম্পানি লিমিটেড ( বিদ্যুৎ কেন্দ্রে) এর ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মো. সাজ্জাদুর রহমান, নির্বাহী পরিচালক (পরিকল্পনা ও প্রজেক্ট) প্রকৌশলী অজিত কুমার সরকার ও আশুগঞ্জ ৪৫০ মেগাওয়াট কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্ল্যান্ট (নর্থ) প্রকল্পের পরিচালক প্রকৌশলী ক্ষিতিশ চন্দ্র বিশ্বাস প্রমুখ।