
দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেডের নির্বাচন সভাপতি পদে মনোনয়ন পত্র জমা দেন ৫ জন প্রার্থী। প্রার্থীগন হচ্ছেন, মোঃ জহিরুল হক খাঁন, মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমান, মোঃ আলমগীর কবির, হাজী মোঃ আবু তাহের ও মোঃ শফিকুল ইসলাম। সহÑসভাপতি পদে মনোনয়ন জমা দেন ৩ জন। প্রার্থীগন হলেন, মোঃ মনির হোসেন, মোঃ রফিকুল ইসলাম ও মোঃ বশির আহাম্মদ। সাধারন সম্পাদক পদে মনোনয়ন জমা দেন ৪ জন। প্রার্থীগন হলেন, মোঃ জসিম উদ্দিন, মোঃ ছানাউল্লাহ, মোঃ লুৎফুল কবির ও মোঃ ফখরুল ইমাম। কার্যকরী সদস্য হিসেবে ৯টি পদে মনোনয়ন পত্র জমা দেন ২৪ জন।
এ বিষয়ে দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড’র আহ্বায়ক কমিটির সভাপতি আলহাজ¦ কাজী মোঃ তাহসীন বলেন, নির্বাচন অবাধ ও সুষ্ঠভাবে যাতে সম্পন্ন হয় বিষয়টি এলাকার সাংসদ আইনমন্ত্রী আনিসুল হকসহ সংশ্লিষ্ট দপ্তর ও আইনশৃঙ্খলা বাহিনীকে অবহিত করা হয়েছে।
১৯৪০ সনে প্রতিষ্ঠিত হয় দি কসবা কো-অপারেটিভ কর্পোরেশন লিমিটেড। বর্তমানে এই সমগ্র উপজেলায় সমিতিতে বৈধ ভোটার সংখ্যা রয়েছে ৮শ ৯৩ জন। দীর্ঘ ১০ বছর পর নির্বাচনের আয়োজন হওয়ায় ভোটারদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দিপনা লক্ষ্য করা গেছে।