
এ নিয়ে তাণ্ডবের ৫৪ মামলায় গ্রেফতারের সংখ্যা দাঁড়াল ২৬৮ জনে। শনিবার সকালে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জেলা পুলিশের পক্ষ থেকে এসব তথ্য জানানো হয়।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, গ্রেফতার হওয়া ৭ জন হেফাজতে ইসলামের কর্মী-সমর্থক। তাদেরকে তাণ্ডবের ভিডিও ফুটেজ ও স্থিরচিত্র দেখে শনাক্ত করা হচ্ছে। দুপুরে তাদের আদালতে পাঠানো হবে।
হেফাজতে ইসলামের কর্মী-সমর্থকদের চালানো তাণ্ডবের ঘটনায় এখন পর্যন্ত ৫৪টি মামলা দায়ের হয়েছে। এর মধ্যে ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানায় ৪৯টি, আশুগঞ্জ থানায় তিনটি ও সরাইল থানায় দুইটি মামলা হয়েছে।
এ মামলাগুলোর এজহারনামীয় আসামি ৪১৪ জন এবং অজ্ঞাতনামা আসামি অন্তত ৩৫ হাজার। আসামিদের গ্রেফতারে জেলা পুলিশের বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।