
শিক্ষার্থী, শিশু কিশোর, বীর মুক্তিযোদ্ধা, নিরাপত্তা বাহিনী, শিক্ষক, সাংবাদিক, সাধারণ মানুষজনদের জন্য বিজয় দিবসের আনন্দের অংশ হিসাবে এটি ছিলো হিউম্যানিটি ফার্স্টের পক্ষ হতে স্বদেশপ্রেমের অংশ হিসাবে একটি প্রয়াস। শীতের কোয়াশামুখর প্রভাতে এই অভিনব মানব সেবা সমূহ গ্রহণ করে মানুষদের মধ্যে ছিলো আন্তরিকতা, কৃতজ্ঞতা এবং স্বদেশপ্রেমের ছোয়া। সেবা গ্রহীতাদের সহযোগীতা ও অংশগ্রহণে সংগঠনের সদস্যদের মধ্যেও ছিলো আত্মতৃপ্তি এবং উৎসাহ। এই সেবায় ব্রাহ্মণবাড়িয়ার সমন্বয়ক এখতিয়ার উদ্দিন শুভ এর পরিচালনা এবং পৃষ্ঠপোষক আরশাদুল ইসলামের সহযোগীতায় অংশ নেন যথাক্রমে মো. আশরাফ, দেলোয়ার হুসেন মুন্না, রাশেদুল আলম, শাওন উদ্দিন, সোহান, অয়ন, শেখ আতাউল মাজিদ রাশেদ, নেহাল, রক্তিম আহমদ, মোবারেজ, সোলায়মান, আরাবী, মবিন, জয়সহ ৩৫ জন স্বেচ্ছাসবক। ওয়েব সাইট www.humanityfirst.org