
তিনি বৃহস্পতিবার সকাল ১১টায় ডাঃ মিলন সভাকক্ষে “সকল পর্যায়ে মানসম্মত চিকিৎসা ও সেবাই আমাদের মূল লক্ষ্য” এই শ্লোগানে ব্রাহ্মণবাড়িয়া ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের ব্যবস্থাপনা কমিটির নিয়মিত সভায় সভাপতির অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের তত্ত্বাবধায়ক ডাঃ মোঃ শওকত হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পুলিশ সুপার মোহাম্মদ আনিসুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক পৌর চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার, সিভিল সার্জন ডাঃ মোঃ শাহ আলম, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোঃ রুহুল আমিন, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান লায়ন ফিরোজুর রহমান ওলিও, ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সভাপতি খ. আ. ম রশিদুল ইসলাম, জেলা নাগরিক কমিটির সভাপতি আলহাজ্ব ডাঃ মোঃ বজলুর রহমান, জেলা বিএমএ’র সভাপতি ডাঃ ফখরুজ্জামান ভূইয়া, সাধারণ সম্পাদক ডাঃ মোঃ আবু সাঈদ, সদর হাসপাতালের আরএমও ডাঃ রানা নূরুস সামস্সহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।