
হবিগঞ্জ জেলা গোয়েন্দা সংস্থার এস.আই ও মামলার তদন্তকারী কর্মকর্তা সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ৬ মে সোমবার মাধবপুর উপজেলার শাহাজী বাজারের মাজার গেইট এলাকা থেকে ৩ জন শীর্ষ মাদক ব্যাবসায়ীকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের দেহ তল্লাশী করে ২১০০ পিস মরণনেশা ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয।
গ্রেপ্তারকৃতরা হল ধরমন্ডল ইউনিয়নের দৌলতপুর গ্রামের জিল্লুর রহমান মেম্বারের ২য় ছেলে মোঃ আরজান মিয়া, রৌশন আলীর ছেলে আমীর আলী ও আলম খাঁর ছেলে তোফাজ্জল খাঁ।
পরে মাধবপুর থানা মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে ৩ জনকে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করেছে।